২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে ৯ এপ্রিল রাজশাহীতে সকাল- সন্ধ্যা হরতাল

পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে ৯ এপ্রিল রাজশাহীতে স্থানীয় ব্যবসায়ীরা সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে।

ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন থেকে রাজশাহীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের নামে প্রতারণা করা হচ্ছে। এ ব্যাপারে ২৯ মার্চ রাজশাহীতে বিএনপি’র মহাসমাবেশে প্রধানমন্ত্রী’র অস্পষ্ট বক্তব্যে রাজশাহীর ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষ হতাশ হয়েছে। তিন মাসের মধ্যে রাজশাহীতে গ্যাস সরবরাহের ব্যাপারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য চেয়ে এর আগে ব্যবসায়ী ঐক্য পরিষদ ঘোষণা দিয়েছিল। নতুবা কঠোর আন্দোলনের ডাকা হবে।

ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোশারফ হোসেন আখুঞ্জি, সাধারণ সম্পাদক ফরিদ মাসুদ হাসান, সহ--সভাপতি হারুনর রশিদ, বিমল কুমার সরকার, সহ--সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

এদিকে ১৬ এপ্রিলের মধ্যে রাজশাহীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া হলে ১৭ এপ্রিল রাজশাহীতে পূর্ণ দিবস হরতালের ঘোষণা দিয়েছে রাজশাহী গ্যাস আন্দোলন পরিষদ। গ্যাসের দাবিতে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।