২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রচণ্ড শিলাবৃষ্টিতে ৫০ জন আহত

পাবনা ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার প্রচণ্ড শিলাবৃষ্টিতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। একই সময়ে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার কারণে জেলার গ্রামাঞ্চলের প্রায় পাঁচ’শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

সূত্র জানায়, বৃহস্পতিবারের শিলাবৃষ্টিতে পাবনা সদর, সাঁথিয়া, সুজানগর, চাটমোহর, বেড়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, আটঘড়িয়া এবং ঈশ্বরদী উপজেলার হাজার হাজার একর কৃষি জমির ফসল শিল পড়ে নষ্ট হয়ে যায়। শিলের আঘাতে কমপক্ষে ওই ৫০ জন আহত হয় বলে সূত্র জানায়।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।