বিমানবাহিনী প্রধানের চাকরির মেয়াদ এক বছর বাড়লো
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমের চাকরির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কথা জানায়।
বিমানবাহিনী প্রধানের নতুন নিয়োগ ৮ এপ্রিল ২০০৬ সাল থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
