২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর বাণী

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্বব্যাপী বিরাজমান স্বাস্থ্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে এবছর স্বাস্থ্যের জন্যে এক জোট হয়ে কাজ করার যে আহবান জানানো হয়েছে তা একটি সময়োপযোগী আহবান বলে আমি মনে করি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তিনি বলেন, একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুস্থ, মেধাবী ও কার্যক্রম জনশক্তি অপরিহার্য। রোগব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রলের মাধ্যমে এসন জনশক্তি গড়ে তোলার অয্গীকার নিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে টৌঁছে দেয়ার প্রয়াস চলছে। চিকিৎসা সেবাকে অধিক ফলপ্রসু করে তোলার জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও জনবল বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নের প্রতি কর্তমান সরকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সকলের আন্তরিক সেবাদানের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে ইতোমধ্যে সাফল্য অর্জিত হয়েছে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। সাফল্যের এ ধারাকে অব্যাহত রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টিকে বিবেচনায় এনে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও দক্ষ জনশক্তি নির্ভর বরে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনস্বাস্থ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের বিশেষ গুরুত্বের প্রেক্ষাপটে বিশ্বস্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘একযোগে কাজ করি স্বাস্থ্যবান জাতি গড়ি’ যথার্থ ও অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, রোগব্যাধি প্রতিরোধ ও নিয়স্ত্রণ এবং পুষ্টির মান বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক অগগ্রগতি অর্জিত হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যু কমেছে। গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিশুদের টিকাদান বর্মসূচি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে আমরা প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।

খালেদা জিয়া বলেন, আমি মনে করি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার সকল পর্যায়ে দক্ষ কর্মী তৈরি, উন্নত ব্যবস্থাপনা, অনুকুল পরিবেশ এবং সম্মিলিত প্রচেষ্টা আরও করা আবশ্যক। একই সাথে সরকারের পাশাপাশি বেসরকারি এবং স্থানীয় পর্যায়েও আরও উদ্যোগ গ্রহণের পয়োজন রয়েছে। ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে আমি সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করার আহবান জানাই।

বাণীতে বিশ্ব স্বাস্থ্য দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তার বাণীতে জনগণের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য সেবা ও সঠিক চিকিৎসার দাবির কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমাদের সরকার আমলে আমরা প্রতিটি উপজেলায় আধুনিক স্বাস্থ্য সেবাকেন্দ্র গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছি। আমরা মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পলিও মুক্ত  বাংলাদেশ গড়ে তেলা ও আর্সেনিক সমস্যা সমাধানের ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা এইডস ও ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগও নিয়েছি”।

তিনি বলেন, “আমরাই দেশে প্রথম স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য ও জনসংখ্য কর্মসূচির (এসপিএইচপি) মাধ্যমে দেশের প্রতন্ত এলাকার প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছি। আমাদের সরকার এ কারণে দেশের প্রতি ছয় হাজার মানুষের জন্য ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ শুরু করে এবং পাঁচ বছরের মধ্যে ১০ হাজার ক্লিনিক তৈরি করে। এখন এই প্রকল্প বন্ধ থাকার কারণে জনগণ সমস্যায় পড়েছে।

শেখ হাসিনা বলেন, “আমরা দেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। যাতে প্রায় পাঁচ হাজার ডাক্তারের জন্য সরকারি চাকুরির সুযোগ তৈরি হয়।

তিনি দাবি করেন, তার সরকার চিকিৎসকদের পদোন্নতিসহ বিবিধ প্রশাসনিক সমস্যা সমাধান করেছেন।

শেখ হাসিনা অভিযোগ করেন, “স্বাস্থ্য সেবা উন্নয়নে বর্তমান সরকার উৎসাহি নয়। পীড়িত-রোগগস্থ মানুুষের বড় আশ্রয়স্থল, নির্ভরতার প্রতীক বিশেষজ্ঞ চিকিৎসক। অথচ ভর্তি পরীক্ষায় দূর্ণীতির আশ্রয় গ্রহণ ও দলীয় ক্যাডারদের উত্তীর্ণ করার মাধ্যমে অযোগ্যকে গড়ে তোলা হচ্ছে বিশেষজ্ঞ হিসেবে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের জনগণের স্বাস্থ্য গবেষণাসহ অন্যান্য গবেষণা হুমকির মুখে।

তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।