২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জঙ্গি হামলায় হতাহত আইনজীবীদের সহায়তা প্রদান

গাজীপুরে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলায় নিহত ও আহত আইনজীবীদের বুধবার আর্থিক সহায়তা প্রদান করেছে বার কাউন্সিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 11:27 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

জেলা বার কাউন্সিল মিলনায়তনে বুধবার আনুষ্ঠানিকভাবে গত বছরের ২৯ নভেম্বর ও ৩১ ডিসেম্বরে নিহত আইনজীবীদের পরিবার ও আহত আইজীবীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত চারজন আইনজীবীর মধ্যে আমজাদ হোসেনের পরিবারকে এক লক্ষ ৭০ হাজার টাকা, আনোয়ারুল আজমের পরিবারকে এক লক্ষ ৩০ হাজার, গোলাম ফারুকের পরিবারকে ৬০ হাজার এবং মুহাম্মদ নুরুল হুদার পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয় ।

এছাড়া প্রত্যেক আহত আইনজীবীদের ১৫ হাজার টাকা এবং গাজীপুর বারের জন্য ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।