২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও গাজীপুরে ভারতীয় সন্দেহে প্রায় দুই হাজার মুরগীর বাচ্চা পুড়িয়ে ধ্বংস

ভারত থেকে চোরাইপথে আনা এবং বার্ডফ্লু আক্রান্ত সন্দেহে পাবনা ও গাজীপুরে বুধবার অভিযান চালিয়ে পুলিশ প্রায় দুই হাজার মুরগীর বাচ্চা উদ্ধার করে পরে পুড়িয়ে ফেলেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

অভিযানকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পশু সম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সদর যৌথভাবে উপজেলার রাণীনগরে পোল্ট্রি ব্যাবসায়ী আফতাব এবং মালিগাছার অলিউলের খামারে অভিযান চালায়। এসময় আফতাবের খামার থেকে ছয়’শ এবং অলিউলের খামার থেকে পাঁচ’শ ভারতীয় মুরগীর বাচ্চা উদ্ধার করে। বাচ্চাগুলো বার্ডফ্লু আক্রান্ত কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হওয়ায় জেলা পশুসম্পদ কার্যালয়ে নিয়ে বাচ্চাগুলো পুড়িয়ে ফেলা হয়।

পুলিশ অবৈধভাবে বাচ্চা আমদানির সাথে জড়িত অভিযোগে আব্দুল বারিক এবং আফতাবের ছেলে রবিউলকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানায়, বুধবার সকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুল হক চৌধুরী, পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আইয়ূব আলী ও মেজবাহ উদ্দিনের নেতৃত্বে দূগাপুর ইউনিয়নের আব্দুল বাতেনের মালিকানাধীন লাাকি পোল্ট্রি ফার্মে অভিয়ান চালানো হয়। অভিযানকালে খামার থেকে এক’শ ৮৮ টি ভারতীয় মুরগীর বাচ্চা উদ্ধার করে পরে তা পুড়িয়ে ফেলা হয়।

অপর ঘটনায় জেলার শ্রীপুর থানার লৌহগাছ গ্রামে জুয়েল পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে ছয়’শ ভারতীয় মুরগীর বাচ্চা উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।