২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গৃহপরিচারিকা হত্যা

রাজধানীর মিরপুরে বুধবার কিশোরী গৃহপরিচারিকাকে শারিরিক নির্যাতনের পর হত্যা করেছে গৃহকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ গৃহকর্তা নুরুল আফসার মানিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত গৃহকর্তা ডেল্টা ইন্সুরেন্স কোম্পানীর সহ-সভাপতি এবং এই ঘটনার সাথে জড়িত গৃহকর্তার শালা রোকন উদ্দিন ভূইয়া পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন স্টেনোগ্রাফার।

পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, ১৫ বছরের এই গৃহপরিচারিকাকে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গৃহকর্তা ধর্ষণের পর হত্যা করে এবং হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।