২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বস্তিতে আগুন, শিশু নিহত

মিরপুরের পশ্চিম বাইশটেকি বালুরমাঠ এলাকায় বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশু নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতের নাম হৃদয়, বয়স আড়াই বছর। সে গার্মেন্টস শ্রমিক হেলেনার পুত্র। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্যাস সিলিন্ডার থেকে সকাল সাড়ে ১০টা দিকে আগুনের সূত্রপাত হয়। এতে বস্তির প্রায় ৪০টি ঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।