চট্টগ্রামে র্যাবের হাতে চোরাকারবারি আটক: বিপুল পরিমান বিদেশি মদ ও ভুয়া রাজস্ব টিকেট উদ্ধার
চট্টগ্রামে র্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৭) সদস্যরা সোমবার দুটি পৃথক অভিযান চালিয়ে তালিকাভূক্ত চোরাকারবারিকে গ্রেপ্তার ও বিপুল পরিমান বিদেশি মদ ও ভূযা রাজস্ব টিকেট উদ্ধার করেছে।
র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সোমবার খুব সকালে গভীর সমুদ্রে পাচারকৃত মদ একটি দেশী নৌকায় ভর্তি করার সময় হাতে নাতে ধরে ফেলে।
পরে র্যাবের সদস্যরা বিকেলে এর সাথে জড়িত জমির উদ্দিন নামে এক তালিকাভূক্ত চোরকারবারির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং বিপুল পরিমান চোরাই মদ উদ্ধার করে।
এর মধ্যে রয়েছে ২১৬ বোতল বিদেশী মদ এবং বিভিন্ন ব্র্যান্ডের ২২৯ ক্যান বিয়ার।
জমিরুদ্দিন দীর্ঘ দিন ধরে এ চোরা কারবারির সাথে জড়িত। র্যাব জানায় তাকে পতেঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও পৃথক একটি অভিযান চালিয়ে র্যাব নগরীর বন্দর পুলিশ স্টেশনের কাছে কলশি দিগির পার এলাকা থেকে ১৩ হাজার ৪০টি ভূয়া রাজস্ব টিকিটসহ জাকির হোসেন নামে একব্যক্তিকে গ্রেপ্তার করে।
জাকির হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কানাইপুর এলাকার মনসুর আলীর ছেলে। তাকে বন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
