২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মুক্তিযোদ্ধা খুন

রাজশাহীর মুরারীপুর গ্রামে নাতির লোহার আঘাতে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য খোরশেদ আলী নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সূত্র জানায়, ভাইয়ের ছেলেদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে নির্মমভানে নিহত হন তিনি।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে খোরশেদ আলী তার মৃত ভাই ইসলামের ছেলে মজিবর ও সাইদুরের সাথে অপর ভাই মোসলেম হাজীর ছেলে ইকবাল ও মুক্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ বাধলে তা মিমাংসা করতে যান।  এসময় তার সাথেও কথা কাটাকাটি বেধে যায়। এক পর্যায়ে সাইদুরের ছেলে সাগর লোহার রড দিয়ে তাকে উপুর্যপরি আঘাত করে।

মারাত্মক জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার খোরশেদ আলীর মৃত্যু হয়।

সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিহত মুক্তিযোদ্ধার লাশ দাফন করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।