ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নিহত
ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ৩ (বিডিনিউজ)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশনে ট্রেনে কাটা পড়ে সোমবার আখাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা হক (৩৫) নিহত হয়েছেন।
সকাল ১১টার দিকে রেল লাইন ক্রসিং পার হওয়ার সময় আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সালমা হক। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওভারব্রিজ না থানার কারণে পায়ে হেটে রেল লাইন পাড় হতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি।
