২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে যুবক খুন

ঝিনাইদহ শহরের বন্ধুদের হাতে সুমন সরকার (২৮) নামের এক যুবক খুন হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ জানায়, রোববার বিকেলে সুমনকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তারা ইট দিয়ে আঘাত করে তার মাথা থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

নিহত সুমনের বাবার নাম সুবোধ কুমার সরকার।

পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারনা করছে।

এদিকে সোমবার বিকেল পর্যন্ত থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত হয়েছে।