২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে সমাজসেবা অধিদফতরের ৯ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সমাজসেবা অধিদফতরের ছয় জন সহকারী পরিচালক ও তিন জন উপ-সহকারী পরিচালককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে উদাসীনতার কারণে সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন দু’জন কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত সমাজসেবা অধিদফতরের আওতাধীন ময়মনসিংহের ধলা সরকারি আশ্রয় কেন্দ্রসহ অন্যান্য সরকারি আশ্রয় কেন্দ্রে খাদ্যসহ অন্যান্য দ্রব্য সরবরাহ ও সার্বিক অনিয়মের বিষয়ে ইতিপূর্বে পেশকৃত তদন্ত রিপোর্টের ভিত্তিতে সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ নির্দেশ দেন।

সরকারি আশ্রয় কেন্দ্রসমূহের টেন্ডার  মূল্যায়ন কমিটির অনিয়মের সাথে সম্পৃক্ত সমাজসেবা অধিদফতরের এলপিআর ভোগরত একজন অতিরিক্ত পরিচালক ও একজন উপ-পরিচালকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি নির্দেশ দেন।

এদিকে সরকারি আশ্রয় কেন্দ্রসমূহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের সাথে জড়িত অন্যান্য সংস্থার পাঁচ জন কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স¦ স¦ প্রতিষ্ঠানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়াও মন্ত্রী সরকারি আশ্রয় কেন্দ্রের দ্রব্য তালিকা হতে অতি প্রয়োজনীয় আইটেম রেখে অপ্রয়োজনীয় আইটেম বাদ দিয়ে নতুন করে দ্রব্য তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপকে নির্দেশ দিয়েছেন।