নরসিংদীতে ২দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামে রোববার দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নবী হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
জানা গেছে, সাত আট মাস আগে ওই গ্রামের লাঠিয়াল ধন মিয়া গ্র“পের হাতে স্থানীয় কোহিনূর জুট মিলের সিবিএ নেতা মমতাজ উদ্দীন খুন হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ মামলা পাল্টা মামলা চলে। এরই জের ধরে শনিবার বিকেলে ধন মিয়া গ্র“পের লোকজন নিহত মমতাজ উদ্দীনের ছেলেকে মারধর করে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রোববার সকালে দা, বল্লমসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে দু’দল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে মমতাজ গ্র“পের নবী হোসেন টোটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে উভয় দলের শতাধিক ব্যক্তি আহত হয়।
আহতদের নরসিংদী, ভৈরব হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
