২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে রোববার ভোরে বাংলাদেশী এক যুবক মারাত্মক আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 01:56 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আহত যুবকের নাম মহিবুল (২২)। সে মহেশপুর উপজেলার আবদুর রাজ্জাক দীনদারের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও বিডিআর সূত্র জানায়, মহিবুল তার দু’সঙ্গী মিকাইল (২৪) ও হাফিজুর (২৫) বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ভারতের নদীয়া জেলার রামনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলিবর্ষণ করে।

বিডিআর-১৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার গুলিবর্ষণের ব্যাপারটি স্বীকার করেছেন।