কুমিল্লায় পুলিশের এনকাউন্টারে ৩ ডাকাত নিহত, অস্ত্রসহ গ্রেপ্তার ৭
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী গ্রামের একটি স্কুল ঘরে রোববার ভোরে পুলিশের এনকাউন্টারে তিন ডাকাত নিহত হয়েছে।
এসময় ডাকাতদের গুলিতে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর নুরুল আলম, স্থানীয় চেয়ারম্যান আবু তাহের ও পুলিশ কনস্টেবল মোহসিন আহত হয়। এদের মধ্যে কনস্টেবল মোহসিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হচ্ছে--হাতকাটা আলমগীর ওরফে ছোট আলমগীর (২৮), বড় আলমগীর (৩০) ও হাফিজ উদ্দিন (৩৫)।
