২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫জন আহত

নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া বাজারে শুক্রবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সাকুয়া বাজারে বামনমোহা গ্রামের ছাদেক মিয়া ও গাড়া গ্রামের আবুল কালামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এরই জের ধরে শুক্রবার সকালে দুই গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সাকুয়া বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় দলের অন্ততপক্ষে ২৫ ব্যক্তি আহত  হয়। এ সময় বাজারের আট/দশটি দোকানও ভাংচুর করা হয়।

গুরুতর আহত আব্দুল মজিদ, আব্দুল জব্বার, ছাদেক, শামীম ও আব্দুস শহীদকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে, যেকোন মুহূর্তে আবারও রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করা হচ্ছে।