২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধান সভা নির্বাচনের সময় বাংলাদেশের সাথে সীমান্ত পথ সিল করে দেবে ভারত

ভারতের পশ্চিমবঙ্গে ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া বিধানসভা নির্বাচনের সময় বাংলাদেশ ও নেপালের সাথে সীমান্ত পথ সিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা দেবাশীষ সেন বৃহস্পতিবার সন্ধায় একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সীমান্তে নজরদারীর পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমান্তপথ গুলোতেও বেশী সংখ্যায় ক্লোস সার্টিক ক্যামেরা বসানো হবে বলেও ঘোষণা করা হয়েছে। ভোটের সময় কোন ভাবেই যেন অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগকে নির্দেশ দিয়েছে।

এছাড়াও রাজ্যের তিন হাজার স্পর্শকাতর বুথের প্রবেশ মুখে ক্লোস সাকির্ট ক্যামেরা বসানো হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা দেবাশীষ সেন। 

তিনি বলেন, ক্যামেরায় কোন অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বুথের নির্বাচন স্থগিত করা হবে।

তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনার সময় যাবতীয় দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতারং ভোটের সময় রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্দেশেই হবে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যিনি শুক্রবারই সিপিআইএম’র রাজ্য সম্পাদক ঘোষিত হলেন তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছিলেন, আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্ব  কার হাতে, নির্বাচন কমিশনের সেটা পরিস্কার জানাতে হবে। সূত্র জানায়, দেবাশীষ সেন মূলত বিমান বসুর প্রশ্নের জবাবেই বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা বলেন।

এসিকে সীমান্তে নজরদারী প্রসঙ্গে বিএসএফ কর্মকর্তারা অন্য কথা বলছেন। বিএসএফের ডিজি আশিষ কুমার মিত্র শুক্রবার জানিয়েছেন, যেহেতু ভোটের নিরাপত্তার কাজে বিএসএফের ১৬০ কোম্পানী সেনা মোতায়েন করা হচ্ছে। ফলে সীমান্তে নজরদারীর ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা হবে। তবে তার বিকল্প হিসাবেও বিএসএফ ব্যাবস্থা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। বলেন কম সদস্য নিয়ে সীমান্তে বেশ সংখ্যক টহল ভ্যান দেয়া হচ্ছে।