২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর জেলা ও দায়রা জজকে জেএমবির হুমকি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) দিনাজপুর জেলা ও দায়রা জজকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এদিকে জেলা সিভিল সার্জনকে মোবাইলে চাঁদার দাবীতে সর্বহারা দলের আঞ্চলিক কমান্ডার পরিচয়ে হুমকি দেওয়া হয়েছে।

এঘটনায় সংশ্লিষ্ট দপ্তর দুটির নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ জানায়, জেএমবি পরিচয়ে দিনাজপুর জেলা ও দায়রা জজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ৩১ মার্চের মধ্যে জেএমবি কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে জেলা ও দায়রা জজকে হত্যা এবং আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

অন্যদিকে জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদকে বৃহস্পতিবার তার কার্যালয়ের ফোন নম্বরে টেলিফোন করে হুমকি দেওয়া হয়। সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার এম এ মতিন পরিচয়ে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদার দাবী করা হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন আবুল কালাম আজাদ থানায় একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করেন।

হুমকির ঘটনার পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর দুটিতে কড়া নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।