২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার চান্দিনায় ট্রাক - কার্ভাডভ্যান সংঘর্ষ: নিহত ১, আহত ৪

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা বাজারে শুক্রবার দুপুরে ট্রাক ও কার্ভাডভ্যানের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ জানায়, চান্দিনার হাড়িখোলা বাজারে ঢাকা থেকে চট্রগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত কার্ভাডভ্যানের চালক রেজাউলকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত কর্ভাডভ্যানের অপর চার আরোহীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ ঘাতক ট্রাক ও কর্ভাডভ্যানকে আটক করেছে।