২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শনিবার থেকে মহিলাদের জন্য বাস সার্ভিস চালু হচ্ছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (কেসিসি) শনিবার থেকে শহরে প্রথমবারের মতো মহিলাদের জন্য বাস সার্ভিস চালু করছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 11:08 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বাস সার্ভিস চালু করার ব্যাপারে মেয়র নির্বাচনের পূর্বে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মহিলাদের প্রতিশ্র“তি দিয়েছিলেন।

সিটি মেয়র আনুষ্ঠানিকভাবে শনিবার আন্দারকিল্লা স্কোয়ারে এই বাস সার্ভিস উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ছাত্রী এবং কর্মজীবী নারীরা শহরের চারটি রুটে এই বাসে যাতায়াত করতে পারবে।

কেসিসি কর্তৃপক্ষ জানায়, ২৯ আসন বিশিষ্ট জাপানের তৈরি এই বাসটি সিএনজি চালিত। শহরের বিভিন্ন জায়গায় ৮৫টি টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। এসব জায়গায় যাত্রীছাউনিও তৈরি করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ১০টি বাস বহদ্দারহাট থেকে পতেঙ্গা, ফৌজদারহাট থেকে হালিশহর হয়ে আগ্রাবাদ এবং নন্দিরহাট থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। পরবর্তীতে আরও বাস আনা হবে।

ইতোমধ্যে কেসিসি এবং আমিন বাস সার্ভিস এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে। কেসিসি কর্তৃপক্ষ জানায়, মহিলাদের সুষ্ঠু ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।