রংপুরে র্যাবের হাতে সন্দেহভাজন জেএমবি সদস্য আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা বুধবার রাতে বদরগঞ্জ উপজেলা ট্যাক্সের হাট এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে আটক করে। একজনকে অবশ্য পরে ছেড়ে দেওয়া হয়।
র্যাব--৫ জানায়, বুধবার রাতে জেলার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট এলাকার ডা. মোহাম্মদ আব্দুর রশিদ প্রামাণিকের পুত্র হায়দার আলী (৪৬) এবং একই উপজেলার রামনাথপুর ইউনিয়নের বটপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার পুত্র সাবেক সেনা সদস্য শামছুল হককে (৫০) আটক করে।
জিজ্ঞাসাবাদের পর শামছুল হককে ছেড়ে দেওয়া হয়। নাম বিভ্রাটের কারণে তাকে আটক করা হয়েছিল বলে র্যাব জানায়।
এলাকাবাসী জানায়, হায়দার আলী জামাতের রাজনীতির সাথে জড়িত।
