জাইকার উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জায়কা) ঢাকা কার্যালয়ে বৃহস্পতিবার নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ‘দূর শিক্ষণ’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাপান থেকে সম্প্রচারিত সেমিনারটির মাধ্যমে নারীরা ব্যবসা--বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়।
সেমিনারের অংশগ্রহণকারীরা হচ্ছেন-- বিভিন্ন এনজিও, নারী সংগঠন এবং পাবলিক সেক্টরের প্রতিনিধিবৃন্দ। সেমিনারে অংশগ্রহণকারীরা হচ্ছে-- ঘাসফুল, নারী মৈত্রী, পিকেএসএফ, এডিআরএ, বাংলাদেশ মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সেভ দি প্লানেট এবং সংযোগ।
জাইকায় প্রশিক্ষণপ্রাপ্ত এনজিও বিষয়ক ব্যুরোর প্রতিনিধি সেমিনার পরিচালনায় সহায়তা করেন।
ও'মেন’স ওয়ার্ল্ড ব্যাংকিং--জাপানের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মিয়াকো নিশিমুরা এসময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।
