২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানি ও আউয়াল দ্বিতীয় দফা রিমান্ডে

দেশজুড়ে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলার মামলায় জেএমবি’র সাময়িক শাখা প্রধান আতাউর রহমান সানি এবং শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট শামসুল আলম বৃহস্পতিবার এ আদেশ দেন।

গোয়েন্দা পুলিশের তদন্তকর্মকর্তা মশিহুর রহমান আসামিদের হাজিরায় আট দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত থেকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগেও তাদের সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।