২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে দম্পতি খুন

ঝালকাঠির নলছিটি উপজেলার দেওপাশা গ্রামে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের হাতে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব (৭০) এবং তার তৃতীয় স্ত্রী রেনু বেগম (৪৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে গ্রামের নিজ বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সূত্র জানায়, দুই স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় আব্দুর রব প্রায় একমাস আগে রেনু বেগমের সাথে বিাবহ বন্ধনে আবদ্ধ হন। পুুলশ ধারনা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ লুৎফুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।