মুন্সীগঞ্জে কার্গো ডুবির ঘটনায় ৩টি লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সদর পুলিশ ফাঁড়ির কাছে ধলেশ্বরী নদী থেকে সাত দিন পর নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।
উদ্ধারকৃতদের নাম কার্গো চালক সেকান্দর (৪৫), লস্কর মানিক (১৮) ও বাবুর্চি মনির (৩০)।
উল্লেখ্য, লঞ্চের সাথে সংঘর্ষে বালু ভর্তি কার্গোডুবিতে এই তিন ব্যক্তি নিখোঁজ ছিল। পুলিশ লাশগুলো ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
