চাঁপাইনবানগঞ্জের কানসাটে হরতাল আহ্বান, পরে প্রত্যাহার
চাঁপাইনবানগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির সমর্থকদের আহবানে বুধবার আকস্মিকভাবে সকাল --সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজশাহী সফরসূচিকে বাধাগ্রস্থ করার জন্যই এ হরতাল ডাকা হয় বলে একটি মহল মনে করছে। তবে হরতাল আহ্বানকারীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, গ্রামাঞ্চলে সেচ কাজ নির্বিঘœ করতে নিরবিচ্ছিন্ন পল্লী বিদ্যুত সরবরাহের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
পরে অবশ্য বিকাল ৩ টার দিকে এ হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে হরতাল চলাকালে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী এবং শাহজাহান মিয়া এমপির সমর্থকদের মধ্যে একদফা ইট --পাটকেল নিক্ষেপ ও ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়।
হরতাল চলাকালে সোনা মসজিদ মহাসড়কের পাইলিং মোড় থেকে ১৫ কিলোমিটার সড়ক রাখা হয় সম্পূর্ণ বন্ধ।
