২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেল থেকে যুবতীর লাশ উদ্ধার

ব্রাহ্মনবাড়িয়া সদরের সড়ক বাজারের আবাসিক হোটেল ‘সাগর’ থেকে পুলিশ বুধবার সকালে এক যুবতীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 12:32 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহত যুবতীর নাম ইয়াসমিন (২২)। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ষাটশালা গ্রামে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের মাওলানা শফিকুল ইসলাম (৩২) স্ত্রী পরিচয় দিয়ে ইয়াসমিনকে নিয়ে গত ১৫ মার্চ সাগর হোটেলের ১০১ নম্বর কক্ষ ভাড়া নিয়েছিল।

পুলিশের ধারনা, শফিকুল ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসমিনকে হত্যা করেছে।