২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির বিচারক হত্যা মামলা: পলাতক ২ আসামীর বিরুদ্ধে মালক্রোকসহ গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠির একটি আদালত দুই বিচারক হত্যা মামলায় পলাতক দুই আসামী খালেদ সাইফুল্লাহ ও আসাদুল ইসলাম আরিফের বিরুদ্ধে মালক্রোকসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলায় গত ১৪ নভেম্বর ঝালকাঠির দুই সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন।

সিআইডি তদন্ত শেষে গত ২১ মার্চ আটজনকে আসামী করে চার্জশিট জমা দেয়।

আসামীদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো - জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, ইফতেখার হাসান, আল মামুন ওরফে শিহাব, আবদুল আউয়াল ও সুলতান হোসেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত খালেদ সাইফুল্লার বাড়ি পিরোজপুরে ও আরিফের বাড়ি বরগুনা জেলায়।