কুমিল্লায় মাটি চাপায় ৩ শিশু নিহত
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাটি চাপা পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিন দিন আগে ওই শিশুরা মাটি চাপা পড়ার পর মঙ্গলবার দুপুরে তাদের সন্ধান মেলে।
নিহতরা হচ্ছে, দেবীদ্বার সদরের দিনাইপাড়ের আবুল হোসেনের ছেলে মোশারফ (৬), মো. রফিকের ছেলে শরিফ (৮) এবং জাকির হোসেনের ছেলে মামুন (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার স্কুলে যাওয়ার পর তারা আর বাড়ি ফিরে আসেনি। মঙ্গলবার সকালের দিকে গোমতী নদীর পারে মাটির স্তুপের পাশে বেশ ক’টি কুকুরের জটলা দেখে পৌর এলাকাবাসী সেখানে গিয়ে দল বেঁধে স্তুপ সরালে ওই তিন শিশুর মৃত দেহ দেখা যায়। পরে পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে। নিহত শিশুদের দেখার জন্যে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়।
