সন্ত্রাসী হামলায় রাজধানীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
মতিঝিল থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোরশেদ খান ইজাজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।
উত্তর শাহজাহানপুর এলাকার ঝিলপাড় মসজিদের পাশে একটি দোকানে চা খাওয়ার সময় তিন চারজন সন্ত্রাসী ইজাজকে (২৬) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় তার উভয় পায়ে গুলিবিদ্ধ হয়।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) ভর্তি করা হয়েছে।
