২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঢাকা - বান্দুরা মহাসড়কের পানালিয়ায় মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুই শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা - বান্দুরা সড়কের পানালিয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে দ্রুতগামী বাস একটি রিক্সাকে পেছন থেকে ধাক্কা  দিলে ঘটনাস্থলেই রিক্সা আরোহী চায়না বেগমের (৩৫) মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা সুফিয়া (১২), সাগর (৫) ও সোহান (৩) এবং রিক্সাচালক শফিউল্লাহ গুরুতর আহত হয়।

বিক্ষুব্ধ জনতা ঘাতক বাস ও এর চালককে আটক করে পুলিশে সোর্পদ করে।