এরশাদের সাবেক প্রেমিকা মেরি এখন ঢাকায়
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক প্রেমিকা মরিয়ম মেরি এখন ঢাকায়।
মেরির ঢাকার বাড়িটি স্বার্থান্বেষী মহল দখল করে নেওয়ায় তা পুনরুদ্ধারে তিনি ঢাকায় এসেছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
ঢাকার একটি হোটেলে তিনি অবস্থান করছেন।
ফোনে যোগাযোগ করা হলে মেরি বিডিনিউজকে বলেন, আমি ওই বিষয়ে কথা বলার মতো অবস্থায় নেই। আমি খুব অসুস্থ এবং এখনি আমাকে হাসপাতালে যেতে হচ্ছে।
শনিবার থেকে তিনি ঢাকার ওই হোটেলে আছেন বলে হোটেল সূত্র জানিয়েছে। সূত্র আরও নিশ্চিত করেছে, মেরির বয়ফ্রেন্ড মার্কিন নাগরিক এক যুবক ওই হোটেলে তার সাথে অবস্থান করছে।
ঘনিষ্ট একটি সূত্র জানায়, সাবেক প্রেমিক এরশাদের সাথে কিছু অমিমাংসিত বিষয়ের সমাধানের জন্য তিনি এখন ঢাকায়।
সাপ্তাহিক লন্ডন অবজারভারসহ দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় সাবেক রাষ্ট্রপতি ও মেরির সম্পর্কের বিষয় নিয়ে একসময় অনেক লেখালেখি হয়েছে।
এরশাদের প্রেমিকা মরিয়ম মেরি এ পর্যন্ত অন্তত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
