ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তিন ভূয়া সাংবাদিক আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সোমবার পুলিশ তিন ভূয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে। এরা হলো- জামাল পাটোয়ারী (৩৫), কালি সংকর মুন্সি (৪৫) এবং মোহাম্মদ রেজাউল হক টিটু (২৯)।
এর আগে ২৪ মার্চ ঢাকা শেরাটন হোটেল থেকে চুরি ঘটনায়ও তারা জড়িত বলে অভিযোগ করেছে পুলিশ ।
বেলা ১১টার দিকে সার্জারি এবং অপারেশন বিষয়ক কর্মশালার কথা বলে ঢাকা মেডিকেল কলেজ ঢুকতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হোটেল শেরাটনের চুরির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
