২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের জন্যে ৩১৭টি নতুন যানবাহন কেনার অনুমোদন দিয়েছে সরকার

সরকার সোমবার পুলিশ বিভাগের জন্যে ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩১৭টি গাড়ি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ক্রয় সংক্রান্ত টেন্ডারের উদ্ধৃতি দিয়ে জানায়, যানবাহনগুলোর মধ্যে রয়েছে পেট্রলচালিত ১২০টি, ডিজেলচালিত ১১৭টি গাড়ি এবং ১০০টি ১২৫ সিসি মোটরসাইকেল।

সূত্র আরও জানায়, গাড়ি ক্রয়ের ব্যাপারে ইতোমধ্যে র‌্যাংগস ও পেসিফিক মোটরসকে অর্ডার প্রদান করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ক্রয়সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ প্রস্তাব উত্থাপিত হয়। বৈঠকে কমিটির সদস্য, সিনিয়র মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সাইফুর রহমান এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, সবগুলো যানবাহনই হবে নতুন এবং সেগুলোকে সিএনজি ব্যবহারোপযোগী করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন যানবাহনগুলো গত দু’বছরে কেনা পুলিশের বিভাগের এক হাজার ৮০০ যানবাহনের সাথে যুক্ত হচ্ছে।

নতুন কেনা যানবাহনগুলো ঢাকা মহানগর পুলিশ এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন থানাকে দেওয়া হবে।

২০০৬ সালের মার্চ--ডিসেম্বর সময়সীমার জন্যে ডিজেল আমদানির ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে মন্ত্রিপরিষদ কমিটি ৪ দশমিক ৬ ডলারের প্রিমিয়াম অনুমোদন দিয়েছে।

সাইফুর রহমান বলেন, অপর্যাপ্ত মজুদের বিষয়টি বিবেচনা করে মন্ত্রিপরিষদ ২০০৬ সালের ফেব্র“য়ারি--মার্চ সময়সীমার জন্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দেওয়া ৬০ হাজার ডিজেল কেনার প্রস্তাব ফেরত পাঠিয়েছে।

মন্ত্রিপরিষদ কমিটি রাষ্ট্রনিয়ন্ত্রিত রূপালী ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা যুক্তরাজ্যের জিবিআরডব্লিই লিমিটেডের সময় বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে।