২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ওরসে হামলা: অগ্নি সংযোগ

পটুয়াখালীর  কলাপাড়া উপজেলার নজীবপুর গ্রামে সোমবার ভোর রাতে ওরস চলাকালে সন্ত্রাসীদের হামলায় ২০জন আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

স্থানীয় সূত্র জানায়, হাসেম ফকিরের বাড়িতে ওরস চলাকালে ফরিদপুর সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা রাতভর ওরস শেষে মোনাজাতের সময় এ হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসীরা ওরস স্থান লণ্ড ভণ্ড করে দেয় এবং হাসেম ফকিরের একটি বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।