২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে ৩ জন আহত

জেলার দৌলতপুরের মরিচা নামক স্থানে সোমবার সকালে বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 02:13 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আহতরা হচ্ছে: ইয়াকুব আলী (২৫), মগু সরদার (৪৮) ও জবান আলী (২০)। বোমা বানাতে গিয়ে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে তারা আহত হয় বলে সংশ্লিষ্টদের ধারণা।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে জনৈক ভূরকা সরদারের বাড়িতে একই সঙ্গে চার -- পাঁচটি হাত বোমার বিস্ফোরণ ঘটলে ওই তিনজন আহত হয়। গুরুতর আহত ইয়াকুব আলীকে প্রথমে দৌলতপুর ও পরে রাজশাহী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বোমার কারিগর সন্দেহে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।