২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর মান্দায় একই স্থানে বিএনপির দুই গ্র“পের সমাবেশ, ২২ গ্রামে ১৪৪ ধারা জারি

নওগাঁর মান্দা উপজেলার চকউলি কলেজ মাঠে শনিবার একই সময়ে বিএনপির দুই গ্র“প সমাবেশ আহবান করায়, সাম্ভাব্য সহিংসতা এড়াতে স্থানীয় প্রশাসন সমাবেশস্থলসহ পার্শ¦বর্তী ২২ গ্রামে ১৪৪ ধারা জারি করে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করায়, চকউলি কলেজ মাঠ চত্বরে শেষ পর্যন্ত বিএনপির কেনো গ্র“পই সমাবেশ করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মান্দা থানা বিএনপি সহ - সভাপতি মুনছুর আলী হত্যা মামলায় কারাগারে থাকা আসামী এবং মান্দা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডঃ একরামুল বারী টিপুর মুক্তির দাবীতে, তার স্ত্রী লায়লা বারী শনিবার সকাল ৯টায় স্থানীয় চকউলি কলেজ মাঠে সমাবেশ আহবান করে।

পরে নিহত মুনছুর আলীর সমর্থকরা একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশ আহবান করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উদ্ভূত পরিস্থিতিতে মান্দা উপজেলা প্রশাসন সমাবেশস্থল চকউলি কলেজ মাঠসহ কাঁশোপাড়া ইউপির ২২টি গ্রামে ১৪৪ ধারা জারি করে।