২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমালয়ে প্রেমের স্বাদ পেতে ট্যাঙ্কি - আরোহন!

১০ তলা ভবনের সমান উঁচু একটি পানির ট্যাংকির উপর বসে চুটিয়ে প্রেম করে নজির সৃষ্টি করেছে রাজশাহা বিশ্ববিদ্যালয়ের দুই প্রেমিক জুটি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ক্যাম্পাসে শুক্রবার দুই প্রেমিক জুটি ঝুঁকিপূর্ণ পানির ট্যাঙ্কির ওপর প্রেমের গল্পে মত্ত হলে তা দেখতে নীচে শত শত ছাত্র- ছাত্রীর ভীড় করে। খবর পেয়ে প্রোক্টর হারুন অর রশিদ পুলিশসহ সেখানে উপস্থিত হন এবং ওই চারজনকে নীচে নেমে আসার নির্দেশ দেন।

শিক্ষককের জবাবদিহিতার মুখে তারা জানায়, হিমালয় পর্বতের চূড়ায় বসে প্রেম করার আস্বাদ পেতেই তাদের ওই ট্যাঙ্কি -- আরোহন (!)

তাৎক্ষণিকভাবে শত শত ছাত্র ছাত্রী তুমুল করতালি দিয়ে যুগলদ্বয়কে স্বাগত জানায়।