২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর কলাপড়ায় পুলিশ হেফাজত থেকে নারীদের আসামী ছিনতাই

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ হেফাজত থেকে কযেকজন নারী হ্যান্ডকাপ পরিহীত আইয়ূব আলী (২৯) নামে এক আসামীকে ছিনিয়ে নিয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

কলাপাড়ার মধুখালী গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কলাপাড়া থানার এসআই আসলাম সাদা পোশাকে মধুখালী গ্রামের আইয়ূব আলীকে গ্রেপ্তার করে। এসময় আইয়ূবের আত্মীয় স্বজন কয়েকজন নারী ব্যারিকেড তৈরী করে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তাকে ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামী ছিনিয়ে নেওয়ার বিষয় ঠিক না, আসামী ছুটে গেছে।