২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৪০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুরী ও টাঙ্গাইল সদরের খুদিরামপুর এলাকায় শুক্রবার বিকেলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশ জানায়, বাসাইল উপজেলার পাটখাগুরীতে বিকেল ৫টায় রংপুর থেকে ঢাকাগামী এস আলম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চারজন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ১০ জন।

অপর দুর্ঘটনায় টাঙ্গাইল সদরের খুদিরামপুরে বিকেল সোয়া পাঁচটার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের গাজীপুর থেকে টাঙ্গাইলগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ৩০ জন।

নিহতরা হচ্ছে কালিহাতী উপজেলার বাড্ডা গ্রামের পুলিশ কন্টবল বাহাদুরের স্ত্রী  শামসুন্নাহার (৫৫), তার মেয়ে নুপুর (২২) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩২)। 

উভয় ঘটনায় আহতদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাসাইল ও টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।