৭০ টাকা চুরির অভিযোগে কিশোর দোকান কর্মচারী নিহত
সাতক্ষীরায় মাত্র ৭০ টাকা চুরির অভিযোগে দোকান মালিকের নির্মম নির্যাতনে রেজাউল (১৪) নামে এক কিশোর কর্মচারী নিহত হয়েছে।
সূত্র জানায়, জেলার শ্যামনগর উপজেলার বোসখালী বাজারের মোজামের দোকানে একই গ্রামের মুজীদ গাজীর পুত্র রেজাউল কাজ করত।
দোকান থেকে ৭০ টাকা চুরির অভিযোগ এনে দোকান মালিক বৃহস্পতিবার রেজাউলকে বেধড়ক লাঠিপেটা করে। আশংকাজনক অবস্থায় রেজাউলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত রেজাউলের পিতা এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ঘাতক দোকান মালিককে আটক করা সম্ভব হয়নি।
