পাবনার সাঁথিয়ায় ডায়রিয়ায় ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ২’শ
পাবনার সাঁথিয়া উপজেলায় ২৪ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু এবং আরো দুই শতাধিক আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫৭ জনকে সাঁথিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু।
হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে দিনে প্রচন্ড গরম এবং রাতে তীব্র শীতসহ বৈরী আবহাওয়া ও দূষিত পানিপান করায়, উপজেলার ১০ টি গ্রামের শিশু ও বয়বৃদ্ধসহ অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়।
আক্রান্তদের মধ্যে নাগডেমড়া গ্রামের তফিজ (২) এবং ধুলাউড়ি গ্রামের কেরু (১) এর মৃত্যু হয়েছে।
