চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল আলম আর নেই
চট্টগ্রামের বর্ষীয়ান আইনজীবি মোহাম্মদ সাইফুল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭১ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার গুমান মার্দান এলাকায় জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে øাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে আইন বিষয়ে øাতক হন।
তিনি ১৯৬৫ সালে চট্টগ্রাম জেলা আদালতে আইনচর্চা শুরু করেন।
তিনি চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনে ১৯৯৬ ও ১৯৮১ সালে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন।
সাইফুল আলমের নামাযে জানাযা শুক্রবার বাদ আসর চট্টগ্রামের কাযেম আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
