২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট ও সিরাজগঞ্জ থেকে জেএমবি সদস্য সন্দেহে ৪ জন আটক

লালমনিরহাট ও সিরাজগঞ্জ থেকে বুধবার পুলিশ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

লালমনিরহাট ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তারা হল-- ফেরদৌস আলম গনি (৪০) এবং হযরত আলী (৪৫),  হাফেজ আব্দুল মতিন (২২) ও হাফেজ তরিকুল ইসলাম। প্রথম দুজনকে লালমনিরহাট এবং পরের দুজনকে সিরাজগঞ্জ থেকে আটক করা হয়।

বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি পুলিশ সূত্রের বরাত দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জেলার পাটগ্রাম থেকে ফেরদৌস আলম গনিকে আটক করে। ১৭ আগস্ট লালমনিরহাটে বোমা হামলার পর থেকে সে পলাতক ছিল।

একই দিন পুলিশ জেলার কালিগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রাম থেকে সন্দেহভাজন জেএমবি সদস্য হযরত আলীকে আটক করে।

পুলিশ তাদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে পুলিশ জানায়।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ জেলার সালঙ্গা থানার চরিয়াউজি গ্রাম থেকে পুলিশ বুধবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে আটক করেছে।

আটককৃত জেএমবি সদস্যরা হলেন- হাফেজ আব্দুল মতিন (২২) ও হাফেজ তরিকুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, সালঙ্গা থানা পুলিশ বুধবার সন্ধ্যায় থানার চরিয়াউজি গ্রাম থেকে জেএমবি সদস্য হাফেজ আব্দুল মতিন ও হাফেজ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে সিরাজগঞ্জ সদর থানায় আনা হয়েছে।