২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে দেশ ৩ দিনের ছুটির ফাঁদে

বাংলাদেশ শুক্রবার থেকে তিন দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে। শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি সাথে রোববার স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় ছুটির দিন যোগ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তিনদিনের ছুটি পালনের জন্য অনেকেই বৃহস্পতিবার ঢাকার বাইরে বেড়াতে যাবেন।

“গ্রামে থাকা আমাদের ঘনিষ্টজন, বয়োবৃদ্ধ ও আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য এটা খুব ভালো সুযোগ” বাংলাদেশের সচিবালয়ের একজন কর্মকর্তা এ কথা বলেন।

একটি বেসরকারি সংস্থার আজিজুর রহমান বলেন, তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে এই ছুটিকে উপভোগ করতে চান্দপুর তাদের গ্রামের বাড়ি যাবেন।

এই ছুটিতে অনেক মানুষ গ্রামের বাড়ি যাবেন অথবা পর্যটন কেন্দ্র যেমন কক্স-বাজার, ক’য়াকাটা বেড়াতে যাবেন। কেউ কেউ দেশের বাইরেও যাচ্ছেন ছুটি কাটাতে।

রাজিব আহমেদ নামের এক ব্যবসায়ী বলেন, এই ছুটি কাটাতে তিনি দেশের বাইরে যাওয়ার চিন্তা করছেন।