২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে ২জন আটক

সিরাজগঞ্জ জেলার সালঙ্গা থানার চরিয়াউজি গ্রাম থেকে পুলিশ বুধবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে আটক করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

আটককৃত জেএমবি সদস্যরা হলেন- হাফেজ আব্দুল মতিন (২২) ও হাফেজ তরিকুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, সালঙ্গা থানা পুলিশ বুধবার সন্ধ্যায় থানার চরিয়াউজি গ্রাম থেকে জেএমবি সদস্য হাফেজ আব্দুল মতিন ও হাফেজ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে সিরাজগঞ্জ সদর থানায় আনা হয়েছে।