২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সারের দাবিতে বিক্ষোভ, গ্রেফতার ১

দিনাজপুর জেলার চিরিরবন্দরে মঙ্গলবার সারের দাবিতে বিক্ষোভ হয়েছে। এসময় পুলিশের লাঠিচার্জে তিনজন আহত হয় এবং পুলিশ একজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 11:43 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

পুলিশ জানায়, চিরিরবন্দরের ঘুঘরতলীতে সার বিতরণ করতে গিয়ে এক পর্যায়ে সার শেষ হয়ে গেলে কৃষকেরা বিক্ষোভ শুরু করে।

কৃষকেরা রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং হাফিজ নামে এক কৃষককে গ্রেফতার করে। লাঠিচার্জে তিনজন কৃষক আহত হয়েছে।

এদিকে, দিনাজপুর জেলার ডিবি পুলিশ মঙ্গলবার ৮৮ বোতল ফেনসিডিল ও একটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ইকবাল হোসেন ও শাহজাহান।