২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর আদালতে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই শ্যোন অ্যারেস্ট

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে মঙ্গলবার নাটোরের ম্যাজিস্ট্রেট আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান ম্যাজিস্ট্রেট আরিফ পাশার আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন জানান।

এর আগে নাটোর থানার সাবেক ওসি সৈয়দ ইমদাদুল হক আদালতে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আব্দুল আওয়াল, শহীদুল্লাহ ফারুক, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান, মতিন এবং শিহাবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সাবেক ওসি সৈয়দ ইমদাদুল হক অন্যত্র বদলী হওয়ায় ওসি মতিউর রহমান আদালতে মামলার পুনঃতদন্তের আবেদন জানান।

বিচারক আব্দুস সাত্তার এ আবেদনমঞ্জুর করেন।