২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী বিশ্ব পানি দিবস পালিত হবে ২২ মার্চ

বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংক সম্মিলিতভাবে দেশব্যাপী ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালনের কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এ উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া প্রধান অতিথি এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া অন্যান্যের মধ্যে বিশ্ব ব্যাংক, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

‘পানির ব্যবহার ও সংস্কৃতি’ শীর্ষক জাতীয় সেমিনার বুধবার সকাল ১০টায় আইডিবি ভবন (৪ তলা) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

এনজি ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় পর্যায়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা, বিভাগ ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।